| History : | |
|
১৯১০ খ্রীষ্টাব্দের পূর্বে নাগরীতে পুর্তুগীজ পুরোহিতদের পৃষ্টপোষকতায় এবং তৎকালীন জিলা বোর্ডের সামান্য অনুদানে একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয় (Lower Primary School) চালু হয় । অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেনি প্রর্যন্ত ছিল। তখন প্রধান শিক্ষক ছিলেন বাবু অনরুপ চন্দ্র রায় । তিনি এফ.এ পাশ এবং ইংলিশ টিচারশীপ উত্তীর্ণ ছিলেন। যেহেতু একমাত্র কালীগঞ্জ ছাড়া এর আশেপাশে ১০/১৫ মাইলের মধ্যে কোন বিদ্যালয় ছিলোনা, সেহেতু স্থানীয় চার্চ কর্তৃপক্ষ এ অঞ্চলের জনগণের চাহিদা বিবেচনা করে ১৯১০ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর একে নিম্ন মাধ্যমিক ইংরেজী বিদ্যালয়ে উন্নীত করেন । ১৯১১ খ্রীষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে কোন ছাত্র ছিলনা, ৫ম শেণিতে ৫ জন, ৪র্থ শ্রেণিতে ৭ জন, ৩য় শেণিতে ১৩ জন, ২য় শ্রেণিতে ৬ জন মোট =৩১ জন । ঐ বছর প্রথম শ্রেণিতে ৫২ জন ছাত্র ভর্তি করানো হয় । যার মধ্যে স্থানীয় খ্রীষ্টান ছাত্র ছিল ৩১ জন, হিন্দু ছাত্র ছিল ৩৩ জন এবং মুসলমান ছাত্র ছিল ১৯ জন । তৎকালীন St.Nicholas Middle English School এর পরিচালক কমিটির সেক্রেটারি ছিলেন রেভাঃ ফাদার জে, জারকাতো (J, Jorqato)। ঐ সময় বিভাগীয় পরিদর্শক সাহেব মন্তব্য করেন যে, জারকাতো সাহেব হলেন অত্র প্রতিষ্ঠানের প্রাণ এবং আত্মা। তার আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষা প্রতিষ্টানটির অবস্থান একটি পূর্ণাঙ্গ হাই স্কুলের উন্নয়নের পূর্বাবস্থায় নিয়ে আসেন । সে সময় এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা মোটেই ভালো ছিলনা । বর্ষাকালে নৌকা ছাড়া কোন যোগাযোগ ছিলনা । তবু বিদ্যালয়টির পাকা দালান ছিল এবং পয়ঃপ্রণালীর সুবন্দোবস্ত ছিলো। New layer...
|